কারখানা ও বাণিজ্যিক ভবনে বেশিরভাগ বিদ্যুৎ দিনের বেলায় খরচ হয় — ঠিক যখন সোলার সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে। অন-গ্রিড রুফটপ প্ল্যান্ট সেই বিদ্যুৎ সরাসরি আপনার লোডে দেয় এবং গ্রিড থেকে কেনা ইউনিট কমিয়ে আনে।
আমরা ১ কিলোওয়াট থেকে ১০ মেগাওয়াট পর্যন্ত প্রকল্প করি — প্রথম লোড স্টাডি থেকে কমিশনিং ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ পর্যন্ত।
যা যা থাকছে
- লোড বিশ্লেষণ ও বিদ্যুৎ উৎপাদনের পূর্বাভাস
- ছাদের স্ট্রাকচারাল মূল্যায়ন
- ১ কিলোওয়াট থেকে ১০ মেগাওয়াট পর্যন্ত অন-গ্রিড সিস্টেম ডিজাইন
- সরবরাহ, ইনস্টলেশন, টেস্টিং ও কমিশনিং
- নেট মিটারিংয়ের কাগজপত্রে সহায়তা
- রিমোট মনিটরিং ও রক্ষণাবেক্ষণ চুক্তি